শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজেই চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন ফরসা ত্বকের ‘অনুপ্রেরণা’ ইয়ামি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

ত্বক ফরসা করার বিজ্ঞাপনে কয়েক মাস আগেও দেখা গেছে ইয়ামি গৌতমকে। বিজ্ঞাপনে, হোর্ডিংয়ে শোভা পেত তার ছবি। তাকে দেখে অনেকে ‘অনুপ্রেরণা’ পেয়েছেন ফরসা হতে। ইয়ামি ফেয়ারনেস ক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একটা সময় তিনিই ত্বকের সমস্যায় মারাত্মক কষ্ট পেয়েছিলেন। এক সাক্ষাৎকারে সম্প্রতি নিজেই বলেছেন এ কথা। শেয়ার করেছেন একটি পোস্টও।

কেরাটোসিস পাইলারিস নামক এক চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন ইয়ামি। কী এই কেরাটোসিস পাইলারিস? কেরাটিন প্রোটিনের তারতম্যের কারণে এ সমস্যা দেখা দেয়। কেরাটিন প্রোটিন ক্ষতিকর পদার্থ থেকে ত্বককে রক্ষা করে। অনেক সময় এ প্রোটিন তৈরির সময় হেয়ার ফলিকলের ওপেনিং পোর্স বন্ধ হয়ে যায়। সেখান থেকেই এ সমস্যার সৃষ্টি। ফলে মুখে ও সারা শরীরে দেখা দেয় প্যাচ।

অভিনেত্রী জানান, ওই অবস্থায় ট্রলেরও সম্মুখীন হতে হয়েছে তাকে। মন্তব্য এসেছে ইন্ডাস্ট্রির অন্দর থেকে। তাকে দেখে অনেক মেকআপ আর্টিস্টই হয়ে পড়েছেন ‘হতাশ’।

ইয়ামি যোগ করেন, এসব ক্রমাগত মন্তব্য ক্রমে তার আত্মবিশ্বাস চুরমার করে দিয়েছিল। যদিও সেসব এখন অতীত। রোগের চোখরাঙানি কাটিয়ে উঠেছেন তিনি। কাটিয়ে উঠেছেন অবিরাম ট্রলও।

এ বছরই পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি। সম্প্রতি অনিরুদ্ধ রায় চৌধুরীর লস্টের শুটিং সেরে গিয়েছিলেন কলকাতায়। এছাড়া হাতে রয়েছে একগুচ্ছ ছবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর