শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

লঞ্চে আগুন : বিষখালী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ষষ্ঠ দিনে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিষখালী নদীর চরে আটকে থাকা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ তুলে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে আসে। 

মরদেহটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল গোলাপি কামিজ।

প্রাথমিক সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে  জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী। অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর