শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সকালে গিয়ে বিকেলেই ফেরা যাবে কক্সবাজার থেকে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজারে ডে ট্যুরের সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। কেউ চাইলে সকালে গিয়ে বিকেলেই কক্সবাজার থেকে ঢাকায় ফিরতে পারবেন। ইউএস-বাংলার ডে-ট্যুরে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে গ্রেস কক্স স্মার্ট হোটেল।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণপিপাসুরা মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায় ডে-ট্যুরের প্যাকেজটি নিতে পারবেন।

নির্ধারিত এ প্যাকেজের জন্যে ইউএস-বাংলার ফ্লাইট প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাচ্ছে এবং কক্সবাজার থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।

সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াতের ব্যবস্থা, সকালের নাস্তা ও দুপুরের খাবার প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া নূন্যতম ১১ হাজার ২৯০ টাকায় দুই রাত তিন দিনের কক্সবাজারের জন্য ভ্রমণ প্যাকেজও রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। প্যাকেজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮৮১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর