শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দূষণ ও খরচ কমাতে বছরে ৫ লাখ বৈদ্যুতিক গাড়ি আনছে বাজাজ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

পরিবেশ দূষণ ও পেট্রোল-ডিজেলের খরচ কমাতে মানুষ এখন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। ফলে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে দ্রুত। এমন পরিস্থিতিতে পরিবেশ সচেতন ও জ্বালানি খরচ কমাতে চাওয়া গাড়ি ক্রেতাদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এলো বাজাজ অটো লিমিটেড।

নতুন বছরে বাজাজ তৈরি করছে নতুন একটি বৈদ্যুতিক গাড়ির প্ল্যান্ট। এতে বিনিয়োগ করা হবে প্রায় ৩০০ কোটি ভারতীয় রুপি। প্রকল্পের আওতায় বছরে তৈরি হবে ৫ লাখ বৈদ্যুতিক গাড়ি।

গত বুধবার (২৯ ডিসেম্বর) বাজাজ অটো লিমিটেড ভারতীয় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে। কোম্পানিটি আশা করছে, প্রথম গাড়িটি ২০২২ সালের জুন মাসের মধ্যেই চালু হয়ে যাবে।

গাড়ি বিক্রেতারাও বাজাজের নতুন এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবে বলে ঘোষণা করেছে কোম্পানিটি।

বাজাজ অটো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব বাজাজ আশা করছেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ খাতে বিশ্বে শীর্ষে অবস্থান করবে কোম্পানিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর