বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

জম্মু-কাশ্মিরে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২

ভারতের জম্মু-কাশ্মিরে কাটরার বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইংরেজি নতুন বছরের শুরুতে শনিবার রাত পৌনে তিনটার দিকে এ ঘটনার সূত্রপাত হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বৈষ্ণদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ১৩ জন আহত। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রাত ২টা ৪৫ নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই পরস্পরের দিকে তারা তেড়ে যান। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা।’

এদিকে এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আকস্মিক দুর্ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের শোক জানাই।’

এদিকে মন্দিরে পদদলিত হয়ে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে তাৎক্ষণিক সাহায্যের ঘোষণা দিয়েছে মোদি সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর