শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নতুন বছরে বড়সড় ধামাকা দিতে চলেছেন আনুশকা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ জানুয়ারী, ২০২২

বড় পর্দায় আবারও ফিরে এসেছেন অভিনেত্রী আনুশকা শার্মা। বছর তিনেক আগে পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে জিরো সিনেমায় কাজ করেন। মাঝে ছিল বিরাট সময়ের বিরতি। এই সময়ে সন্তান ভামিকার যত্নে কোনো কমতি রাখেননি। অভিনেত্রী হওয়ার পরও প্রযোজকের দায়িত্ব সামলাচ্ছেন পারদর্শিতার সঙ্গে।

জানা গেছে, আনুশকা ফিরছেন তিনটি বিগ বাজেট প্রজেক্ট দিয়েই। তার মধ্যে দুটি বড়পর্দার ছবি এবং একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। তিনটি কাজ নিয়ে বেশ উৎসাহিত আনুশকা। নতুন বছরের শুরুতেই জল্পনা কল্পনার অবসান করবেন তিনি নিজেই। অনেকটা ধামাকা নিয়েই হাজির থাকবেন অভিনেত্রী।

মানুষকে বিনোদনের সঙ্গে সঙ্গে ভাবতে সাহায্য করবে এমন কিছু চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। সিনেমার এমন একটি অংশ হিসেবে নিজেকে তুলে ধরতে চান, যাতে মানুষ তাকে সেই চরিত্রের জন্যই মনে রাখেন।

তবে ভিন্নতার সঙ্গেই বিনোদন খুবই দরকারি। যদিও এর আগে তাকে অনেক বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখা গেছে। তবে নতুনভাবে বড় পর্দায় ফেরার বিষয়েও খুশি আনুশকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর