শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

বিশ্বজুড়ে সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বড়দিন ও নববর্ষের উৎসবের মধ্যেই বিশ্বজুড়ে হাজারও ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার (১ জানুয়ারি) বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৪ হাজার ফ্লাইট বাতিল করা হয়। অন্যদিকে এক যুক্তরাষ্ট্রেই ফ্লাইট বাতিলের সংখ্যা পৌঁছেছে নতুন উচ্চতায়।

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে সংক্রমণ বৃদ্ধি এবং খারাপ আবহাওয়ার কারণেই বিপুল সংখ্যক এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, শনিবার বিশ্বজুড়ে প্রায় ৪ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে এক যুক্তরাষ্ট্রেই বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা আড়াই হাজারের বেশি।

বিবিসি বলছে, বিশ্বব্যাপী আকাশপথে যাত্রীসেবা দেওয়া এয়ারলাইন্সগুলো মূলত ব্যাপকভাবে স্টাফ সংকটে পড়েছে। এয়ালাইন্সগুলোতে কর্মরত ক্রুদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে প্রচন্ড তুষারপাত আবার ভ্রমণকারীদের জন্য বাড়তি দুর্ভোগ হিসেবে দেখা দিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে শিকাগোর ও’হারে এবং মিডওয়ে বিমানবন্দরে।

এক বিবৃতিতে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কর্মী সংকট এবং আবহাওয়া সম্পর্কিত সমস্যার কারণে আজকের (শনিবার) ফ্লাইটগুলো বাতিল করতে হয়েছে। ফ্লাইট বাতিলের কথা আমরা আগেভাগেই যাত্রীদের জানিয়ে দিচ্ছি। যাত্রীরা যেন তাদের টিকিট পুনরায় বুক করতে পারে বা নতুন পরিকল্পনা করতে পারে সেজন্যই আগেভাগে জানিয়ে দেওয়া হচ্ছে।

বিবিসি বলছে, শনিবারের ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতা রোববারও বজায় থাকতে পারে। কারণ রোববারও যুক্তরাষ্ট্রে আরও তুষারপাত এবং ব্যাপক বাতাসের পূর্বাভাস রয়েছে। মূলত বড়দিনের ছুটি কাটিয়ে রোববারই ঘরে ফেরার কথা বহু মানুষের। আর এই দিনে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা বজায় থাকলে ঘরমুখী এসব মানুষ যে ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন, সেটি বেশ অনুমিতই।

শিকাগোর ও’হারা বিমানবন্দরে আটকে পড়া এক ভ্রমণকারী সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানান, ‘এটি অনেক লম্বা সময় এবং সময় কাটানোর এখন আর সুযোগও নেই। এটা অনেক লম্বা সময়।’

বিবিসি বলছে, গত ২৪ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ১২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর