শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গাড়িতে আটকা মানুষ, বাম্পার ধরে টানাটানি বাঘের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

রাস্তায় দাঁড়িয়ে আছে পর্যটকদের একটি গাড়ি। আর তার রিয়ার বাম্পার কামড়ে ধরে আছে একটি বাঘ। অবস্থা এমন যে গাড়িটিকে টেনে পেছনে নিয়ে যাচ্ছে বাঘটি।  

শরীর হিম হয়ে যাওয়া এমন একটি ভিডিও কয়েকদিন আগে শেয়ার করেছেন মাহিন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্র। আনন্দ মাহিন্দ্রের মতো একজন ধনকুবের এমনি এমনি তো আর বাঘের গাড়ি কামড়ে ধরার ভিডিও শেয়ার করবেন না। তিনি ভিডিওটি শেয়ার করেছেন এ কারণে যে- বাঘটি যে গাড়িটি কামড়ে ধরে টানাটানি করছিল সেটা আসলে মাহিন্দ্রা জাইলো এসইউভি।  নিজের প্রতিষ্ঠানের গাড়ির এমন বিজ্ঞাপন করতে কে আর ছাড়ে! আনন্দ মাহিন্দ্রও সে সুযোগটাই লুফে নিয়েছেন।

পাশের অন্য একটি গাড়ি থেকে পুরো ঘটনার ভিডিও যিনি করেছেন তিনি বলছেন, ২০২০ সালের নভেম্বরে ভারতের কর্নাটকের বানেরঘাট্টা জাতীয় উদ্যানের ঘটনা এটা। সেখানে পর্যটকবাহী একটি মাহিন্দ্রা জাইলো এসইউভি হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার পর এ অবস্থা তৈরি হয়।

ওই ঘটনার ভিডিওটিই শেয়ার করে আনন্দ মাহিন্দ্রা লেখেন, ‘গাড়িটা জাইলো। বাঘটা যে গাড়িটা কামড়ে খেতে চাচ্ছিল, এতে আমি একদমই অবাক হইনি। আমার মনে হয় বাঘটাও আমার মতোই মনে করে মাহিন্দ্রার গাড়ি সুস্বাদু।’

ভিডিওতে দেখা যাচ্ছে, বাঘটা গাড়িটার রিয়ার বাম্পার কামড়ে ধরার চেষ্টা চালাচ্ছে। প্রথম কয়েকবারে না পারলেও ঠিক মতো মুখে ধরতে পারার পরই গাড়িটাকে পেছন দিকে টানতে শুরু করে সে! গাড়িটা পিছিয়েও যায় কিছুটা। কিছুক্ষণের মধ্যে আরও একটা বাঘতে জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

গাড়িটিতে কতজন পর্যটক ছিলেন,  শেষ পর্যন্ত তারা কিভাবে রক্ষা পেলেন সেসব কিছু জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর