শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

‘তোমার জন্যই এই হৃদয়হীন পৃথিবী আমার কাছে সুন্দর’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেল আরও একটি বছর। নতুন বছরে নতুন প্রত্যাশা নিয়ে সবাই পা রেখেছে নতুন অধ্যায়ে। যে যে যার যার মতো করে পুরোনো বছরকে বিদায় জানিয়েছে, স্বাগত জানিয়েছেন নতুন বছরকে। 

পুরোনো বছরের বিদায়ে মেয়েকে খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা। মেয়ের উদ্দেশে স্বস্তিকা লেখেন, আমার ছোট্ট মেয়ে যে আমাকে আলো দেখায়। আমাকে ভালোবাসা ও শক্তি যোগায়। শর্তহীনভাবে আমার পাশে দাঁড়ায়, আমার সঙ্গে লড়ে।

মেয়ের উদ্দেশে তিনি লেখেন, আমাকে সাহসী করে তুলেছ তুমি। আমি তোমার সেরা মা হয়ে উঠতে পারিনি। বেশিরভাগ সময়ই আমি নিজের মনের সঙ্গে লড়াই করি। আর্টিস্টরা নরম্যাল হয় না। কিন্তু সেই সব সময় তুমি আমার পাশে থেকেছো।

খোলা চিঠিতে স্বস্তিকা লেখেন, তুমিই আমার আত্মা। ভালো খারাপ সবসময়ই আমি তোমার পাশে থাকব। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। যদি তা নাও হয় তাহলেও আমরা আমাদের সেরা চেষ্টা করব।

‘তুমি আমার সঙ্গে রয়েছ, আর আমি তোমার সঙ্গে। আমরা আজীবন একে অপরের সঙ্গে থাকব। নতুন বছরে আমাদের দিনগুলো ভরে উঠুক আলোয়।’

‘আমরা ভালোবাসি উচ্চারণ না করেও একে অপরকে ভালোবাসা জানাতে পারি। তোমার জন্যই এই হৃদয়হীন পৃথিবী আমার কাছে সুন্দর।’ বছর শেষে মেয়েকে ভালোবাসা উজাড় করে দিলেন নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর