শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নাচোলে আ.লীগের দুই গ্রুপের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একই সময়ে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপ কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ৭টা থেকে সন্ধা ৭টা পযর্ন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আহম্মেদ।

মুঠোফোনে ঢাকা পোস্টকে ইউএনও জানান, উপজেলার নাচোল বাসস্ট্যান্ড, ডাক বাংলো পরিষদ, উপজেলা পরিষদ ও এর আশপাশে সোমবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

তিনি আরও বলেন, দুই পক্ষ সোমবার সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ডে সমাবেশ ডাকে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় এ আদেশ আরও বাড়তে পারে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঢাকা পোস্টকে বলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু সোমবার সকালে একই স্থানে সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। নাচোল বাসস্ট্যান্ড ও এর আশপাশে এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালুর একটি পক্ষ উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নারীঘটিত বিষয়ের প্রতিবাদে নাচোল বাসস্ট্যান্ডে সোমবার সকালে মানববন্ধনের ঘোষণা দেয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের পক্ষ থেকে একই দিনে একই স্থানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সমাবেশের ডাক দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর