মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

জবির কাউন্সিলিং সেন্টার উদ্বোধন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শহীদ রফিক ভবনে অবস্থিত নতুন কাউন্সিলিং সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এদিন জবি কাউন্সিলিং কমিটির আয়োজনে ও ‘সুস্থ মন সুস্থ জীবন, গড়ে তুলি সুন্দর ভুবন’ স্লোগানকে সামনে রেখে একটি র‍্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য এতে নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কাউন্সিলিং কমিটির আহ্বায়ক ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মাদ, সদস্য সচিব সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের ড. সানজিদা খান এবং উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম উপস্থিত ছিলেন।

কাউন্সিলিং সেন্টার উদ্বোধনের পর সেন্টারে মানসিক স্বাস্থ্য পরিমাপণ, নির্দেশনা ও সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর