বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

‘বুল্লি বাই’ অ্যাপে মুসলিম নারী নিলাম, যুবক আটক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

‘বুল্লি বাই’ নামে একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে মুসলিম নারীদের ‘নিলাম’ করা হতো বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু থেকে এক যুবককে আটক করেছে ভারতের মুম্বাই পুলিশ। তবে ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশের তরফে জানানো হয়েছে, ‘বুল্লি বাই’ অ্যাপকাণ্ডে বেঙ্গালুরু থেকে ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া যুবককে আটক করেছে মুম্বাই পুলিশের সাইবার সেল। ‘বুল্লি বাই’ অ্যাপকাণ্ডে ইতোমধ্যে ভারতীয় দণ্ডবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

জানা গেছে, ওই যুবক একটি টুইটার অ্যাকাউন্ট চালাচ্ছিল। যার মাধ্যমে বিভিন্ন ‘কনটেন্ট’ আপলোড করছিল।

উল্লেখ্য, ‘বুল্লি বাই’ অ্যাপে মুসলিম নারীদের নিলামের জন্য নথিভুক্ত করা হয়। ব্যবহার করা হয় তাদের ছবি।

শনিবার টুইটারে এক মহিলা সাংবাদিক লেখেন, ‘খুবই দুঃখজনক যে একজন মুসলিম নারী হিসেবে আপনাকে এই ভয় নিয়ে নতুন বছর শুরু করতে হবে।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ‘সুল্লি ডিল’-এর মতো করেই কাজ করে ‘বুল্লি বাই’ অ্যাপও। অ্যাপটি খুললেই কোনো একজন মুসলিম নারীর ছবি ও নাম ‘বুল্লি বাই’ হিসেবে দেখানো হচ্ছে। মাইক্রোসফটের সফটওয়্যার শেয়ারিং প্লাটফর্ম গিটহাব-এ অ্যাপটি পোস্ট করা হয়েছিল।

মূলত যেকোনো ইন-ডেভেলপমেন্ট অ্যাপকে এই প্লাটফর্মে আপলোড করা যায়। কিন্তু বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই অ্যাপটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে, টুইটারে সক্রিয় ও জনপ্রিয় মুসলিম নারীদেরকেই বেছে বেছে ছবি ও নাম ওই অ্যাপে ব্যবহার করা হয়েছিল।

যেমন, ‘বুল্লি বাই’ অ্যাপে মুসলিম সাংবাদিক ইসমত আরাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি দিল্লির পুলিশের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর