শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রিভিউ নষ্ট আর ক্যাচ ছাড়ার খেসারত দিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

চতুর্থ দিনের চা বিরতিতে যাওয়ার আগে তিনটি রিভিউয়ের ১টি নষ্ট করে বাংলাদেশ। চা বিরতি থেকে ফিরে বাকি দুটি রিভিউয়ের সঠিক ব্যবহার করতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। সঙ্গে সহজ দুটো ক্যাচ মিসের আক্ষেপ। জীবন পেয়ে বাইশ গজে প্রতিরোধ গড়ে তুলেছেন উইল ইয়ং এবং রস টেলর।

এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ২ হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩৪ রান। ফিফটি করে ইয়ং ৬৯ এবং রস টেলর ৩০ রানে ব্যাট করছেন। ম্যাচের প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা। এই রান পরিশোধ করে এখন উল্টো লিড নিয়েছে স্বাগতিকরা।

উইল ইয়ং ৩২ এবং রস টেলর ৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেন। এই জুটি ভাঙতে মরিয়া সফরকারী শিবির ভুল করে বসে সেশনের তৃতীয় ওভারে। এবাদত হোসেনের করা ২৯তম ওভারের দ্বিতীয় বলটি রস টেলরের ব্যাটে লাগলেও লিটন দাসের পরামর্শে রিভিউ নেন মুমিনুল। যা একেবারেই ধোপে টেকেনি।

তৃতীয় ও শেষ রিভিউটি হাতছাড়া হয় ইনিংসের ৩৭তম ওভারে। এবার তাসকিনের বল টেলরের মাঝ ব্যাটে লাগলেও মিরাজের পরামর্শে রিভিউ কল করেন মুমিনুল। চ্যালেঞ্জে হারলে নষ্ট হয় তিনটি রিভিউই।

বিরতিতে যাওয়ার ঠিক আগের ওভারে মিরাজের বলে ইয়াং ৩১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। লিটনের গ্লাভসে বল জমেনি। সেই ইয়ং পরে অর্ধশতক তুলে নিয়েছেন। তার ব্যাটেই এগিয়ে নিউজিল্যান্ড।

সুযোগ এসেছিল টেলরকে ফেরানোর। এবার সে সুযোগ মাটিতে ফেলেন সাদমান ইসলাম। ইনিংসের ৪৩তম ওভারে মিরাজের বলে।ডিপ স্কয়ার লেগে ক্যাচ ছাড়েন সাদমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর