শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাড়ে ৮ ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে পদ্মায় কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাক মো. সালাম হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মাঝ পদ্মায় তিনটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, নদীতে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করতে নৌপথে ১৫টি ফেরি চলাচল করছে। তবে কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় ৮ শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর