শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তা মিলবে জুন পর্যন্ত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। চলমান পরিস্থিতি বিবেচনায় এ  নীতি সহায়তাগুলোর সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্দেশনা অনুযায়ী, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ও বিটিএমএ-এর সদস্য কারখানার জন্য রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণ সীমা ৩০ মিলিয়ন মার্কিন ডলার থাকছে।

খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের দেওয়া এ নীতি সহায়তা বৈদেশিক বাণিজ্যে স্বস্তি প্রদান করবে এবং অর্থনৈতিক কার্যক্রম ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তৈরি পোশাক খাতের সংগঠনের নেতারা সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে ব্যবসায়ী উদ্যোক্তারা ইডিএফ ঋণের সীমা বাড়ানোসহ বেশ কিছু প্রস্তাব দেন। বৈঠকে বাংলাদেশ ব্যংক থেকে বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়।

ব্যাক টু ব্যাক এলসির আওতায় কাঁচামাল আমদানি সুবিধা বাড়াতে  তৈরি পোশাকশিল্প মা‌লিক‌দের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএসহ ক‌য়েক‌টি রফতানিকারক সংগঠনের সদস্যরা ইডিএফ থেকে ঋণ সু‌বিধা পায়। সর্বশেষ এই তহবিলের আকার বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়েছে। গত এক বছরে ইডিএফের আকার বেড়েছে প্রায় ২০০ কোটি ডলার। বর্তমানে এই তহবিল থেকে রফতানিকারকরা ২ শতাংশ সুদে ঋণ পা‌চ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর