শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

এবার করোনায় আক্রান্ত মিমি চক্রবর্তী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

মহামারি করোনাভাইরাসের থাবা আবারও জোরালো হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। কলকাতার বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। তিনি মিমি চক্রবর্তী।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি নিজেই তার করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট পজিটিভ এসেছে। যদিও গত কয়েক দিন আমি বাড়ির বাইরে বের হইনি। কোনো সভা-সমাবেশে যাইনি। বাইরের কারোর সংস্পর্শেও আসিনি।’

কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, মিমি বর্তমানে নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। মেনে চলছেন চিকিৎসকের পরামর্শ। নিজে যেমন সতর্ক থাকছেন, তেমনি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

সবার প্রতি মিমির বার্তা, ‘করোনা সংকট ভয়াবহ রূপে ফিরে এসেছে। নতুন ভাইরাসটি অতি দ্রুত ছড়াচ্ছে। তাই প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবেন না। ভিড় থেকে দূরে থাকুন। মুখ থেকে কেউ মাস্ক সরাবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। হাত পরিষ্কারের জন্য সঙ্গে স্যানিটাইজার রাখুন।’

মিমির আগে করোনায় আক্রান্ত হয়েছেন টালিউডের একঝাঁক তারকা। এর মধ্যে নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির করোনার খবর এসেছে ৪ জানুয়ারি। এরপর ৫ জানুয়ারি সকালে জানা যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ, পরমব্রত চ্যাটার্জিও এই ভাইরাসে আক্রান্ত। একইদিন বিকালে সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের শরীরেও ধরা পড়েছে করোনাভাইরাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর