শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

এক ইউপিতে ৪ প্রার্থীর ভোটে ড্র

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউপির দুই ওয়ার্ডে দুজন করে সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন। সে কারণে সেখানে কেউ জয়ী হননি। আবার ভোট হবে ওই চার প্রার্থীর মধ্যে। হাটশহরিপুর ইউনিয়নের ১ এবং ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাটশহরিপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, হাটশহরিপুর ইউনিয়নের ১ নং হাটশহরিপুর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন দুজন। মাহামুদ মোমিন (টিউবওয়েল) ও রহিজুল ইসলাম (মোরগ) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে ১ হাজার ৯৮৭টি ভোট পড়ে। তার মধ্যে দুজনই ভোট পেয়েছেন ৯৬৪ করে।

এদিকে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শালদাহেও সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী ছিলেন। শরীফুল ইসলাম খোকন (মোরগ) ও সেলিম উদ্দিন (ফুটবল) দুজনই পেয়েছেন ৫৬৪ করে ভোট। এখানে ৪৩টি ভোট বাতিল হয়েছে।

হাটশহরিপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন কমিশন থেকে ভোটের তারিখ দেওয়া হবে। সেসময় শুধু এই চারজন প্রার্থীর মধ্যে ভোট হবে। এই দুটি ওয়ার্ডে আবারও ভোট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর