শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বর্ষসেরার তালিকায় জায়গা হলো না আর্জেন্টিনা কোচের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

গেল বছর আর্জেন্টিনাকে অপরাজিত রেখেছেন সব প্রতিযোগিতায়। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে তার দল কাটিয়েছে ২৮ বছরের শিরোপাখরা, নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপ যাত্রাও। তবু আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির জায়গা হলো না ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়। 

সম্প্রতি ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। সেখানে লিওনেল মেসিদের কোচ স্ক্যালোনির জায়গা না হলেও ইউরোজয়ী ইতালির কোচ রবার্তো মানচিনি অবশ্য ঠিকই জায়গা করে নিয়েছেন।

ইউরোজয় তো আছেই, মানচিনির কোচিংয়ে ইতালি টানা জয়ের বিশ্ব রেকর্ডও গড়ে ফেলেছিল। গেল অক্টোবরের আগ পর্যন্ত দলটি টানা ৩৭ ম্যাচে অপরাজিত ছিল। ইতালিকে নিয়ে এমন কীর্তি গড়েই বিশ্বসেরা কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়ে গেছেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ।

এই তালিকায় তিনি ছাড়াও আছেন আরও দুই কোচ। দুজনই প্রিমিয়ার লিগের দুই ক্লাবের কোচ। দুই ক্লাবই আবার গেল মৌসুমে খেলেছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ আক্ষেপ না ঘুচলেও কোচ পেপ ঠিকই জায়গা করে নিয়েছেন সেখানে, আর দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর অসাধ্য সাধন করে থমাস টুখেলও ঢুকে গেছেন এই তালিকায়।

গেল বছর নভেম্বরে পুরুষ দলের বর্ষসেরা কোচের তালিকা প্রকাশ করে ফিফা। সেখানে অবশ্য স্ক্যালোনির জায়গা হয়েছিল। তার সঙ্গে সাবেক বায়ার্ন মিউনিখ কোচ ও বর্তমানে জার্মানির দায়িত্বে থাকা হ্যান্সি ফ্লিক, ইন্টার মিলানকে সিরি’আ জেতানো অ্যান্তোনিও কন্তে, অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনেও ছিলেন সেই তালিকায়। চূড়ান্ত তালিকায় অবশ্য কারোই জায়গা হয়নি।

স্ক্যালোনি বর্ষসেরা কোচের তালিকায় জায়গা না পেলেও তার স্বদেশি লিওনেল মেসি ঠিকই জায়গা করে নিতে পারেন বিশ্বসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়। ২০২১ সালে রেকর্ড ৭ম ব্যালন ডি’অর জেতা এই মহাতারকা ফিফা বর্ষসেরার তালিকায় আছেন কি-না সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত। আজ শুক্রবার রাতে পুরুষ ও নারীদের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষিত হবে।

এই তালিকা থেকে আগামী ১৭ জানুয়ারি জুরিখে অনুষ্ঠেয় ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বর্ষসেরা কোচ ও খেলোয়াড়দের হাতে উঠবে ফিফা বর্ষসেরার পুরস্কার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর