সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইফতার ও দোয়া মাহফিল ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান

শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ বনাম মিশা-জায়েদ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন আসন্ন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সেটার মাধ্যমেই গঠিত হবে দ্বিবার্ষিক কমিটি। এ উপলক্ষে নির্বাচনী হাওয়া বইছে এফডিসিতে।

এবারের নির্বাচনে একটি প্যানেল গঠন করেছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। এর মধ্যে সভাপতি পদে লড়বেন কাঞ্চন ও সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে থাকবেন নিপুণ। দু’জনেই খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

১৯৮৯-৯০ মেয়াদে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন ইলিয়াস কাঞ্চন। এবার সভাপতি পদে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে নিপুণ সেক্রেটারি পদে নির্বাচন করবে। এছাড়া রিয়াজ, ফেরদৌস, ইমন থাকবে৷ তারা কে কোন পদে নির্বাচন করবে সেটি এখনও ঠিক হয়নি। তবে আমার ও নিপুণের প্যানেলে থাকবে।’

ইলিয়াস কাঞ্চন আরও জানান, সিনেমার বিভিন্ন ফাইট ডিরেক্টর, নৃত্যপরিচালক, চিত্র পরিচালক, প্রযোজক তাদের সমর্থন দিচ্ছেন। এই নির্বাচন নিয়ে আশাবাদী তিনি।

নির্বাচনে জয়ী হলে কী লক্ষ্যে কাজ করবেন, সে বিষয়টি স্পষ্ট করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের শিল্পীরা অনুদান নিতে চায় না। তারা নিয়মিত কাজ করতে চায়। ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমরা নির্বাচনে জয়ী হয়ে সেই দূরত্ব দূর করতে চাই।’

শিল্পী সমিতির বর্তমান কমিটির নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর (সভাপতি) ও জায়েদ খান (সাধারণ সম্পাদক)। টানা দুই মেয়াদে তারা দায়িত্ব পালন করেছেন। এবারও একটি প্যানেল থেকে জয়ের জন্য লড়বেন অভিনেতাদ্বয়।

জানা গেছে, এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে সদস্য হিসেবে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে নির্মাতা সোহানুর রহমান সোহানকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর