শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নয় মাসে ৮ বার বউ সাজলেন দীঘি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। দারুণ অভিনয়ে জয় করেছিলেন দেশবাসীর মন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ছোট থেকে বড় হয়ে দীঘি এখন নায়িকা। গত বছরই মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা-‘তুমি আছো তুমি নেই’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’তে নায়িকার চরিত্রে দেখা গেছে তাকে।

তবে ২০২১ সালটি আরেকটি কারণে বেশি মনে থাকবে এই নায়িকার। এ বছর যে মাত্র ৯ মাসের ব্যবধানে ৮ বার বউ সেজেছিলেন তিনি! দীঘি নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন।

দীঘি বলেন, ‘গত বছরের এপ্রিল মাসে আমি প্রথম বউ সেজেছিলাম। এরপর সর্বশেষ বউ সাজলাম গত ২১ ডিসেম্বর। তার আগেরদিন আমার পরীক্ষা শেষ হয়েছিল। তাই খুব মজায় মজায় এবার বউ সাজলাম। গত ৯ মাসে এ নিয়ে মোট ৮ বার (লুকে) বউ সেজেছি। তবে শুট হয়েছে ৪ বার।’

প্রতিবারই বউ হওয়ার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গে শেয়ার করে নেন দীঘি। এবারও তাই করেছেন। আর তারপরই সবার কাছ থেকে মজার মজার সব মন্তব্য পাচ্ছেন তিনি। এসব এই অভিনেত্রী খুব এনজয়ও করছেন।

দীঘি বলেন, ‘যে যাই বলুক, বউ সাজতে আমার অনেক মজা লাগে। ছোটবেলা থেকেই তো বউ সাজা দেখে আসছি। তবে নিজে সাজতে গিয়ে আরও বেশি মজা লেগেছে। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম প্রথমবার বউ সাজতে গিয়ে। কারণ এইভাবে এই সাজে কখনো নিজেকে দেখিনি। বউ সাজার পর নিজেই নিজেকে বারবার দেখি। আমার ভালো লাগে, আনন্দ পাই।’

বাস্তব জীবনে বউ সাজতে ইচ্ছে করে না? এমন প্রশ্নের জবাবে খুব সিরিয়াস এই অভিনেত্রী, ‘আমার তো এখনো সেই বয়সই হয়নি। আপাতত পড়াশোনা আর কাজ নিয়ে আছি। খুব শিগগিরই ভার্সিটি কোচিংয়ে ভর্তি হবো।’

দীঘি আরও জানান, চলতি মাসের শেষ দিক থেকে আবারও তিনি কাজ শুরু করবেন। তার শুটিং চলমান ‘শ্রাবন জ্যোছ্না’ সিনেমার আরও কিছু কাজ বাকি। শুরুতে সেটা শেষ করবেন। তারপর পর্যায়ক্রমে অন্যান্য কাজে হাত দেবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর