বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

রংপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবা আটক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

রংপুর নগরীতে নিজ বাড়ি থেকে ইয়াসমিন আক্তার কবিতা নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বাবা ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামের বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সে মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে শনিবার রাতে কবিতাকে তার বাবা বেধড়ক পিটিয়েছেন। তবে এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

তিনি আরও জানান, সকালে কবিতার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার মা চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এসে ঝুলন্ত মরদেহ নামায়। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে থানা নেওয়া হয়েছে।

মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান বলেন, স্কুলছাত্রী কবিতার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা আমরা অনুসন্ধান করছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর