শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাবেক মেয়রকে কুপিয়ে লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণ লুট

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হকের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তাদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন সাবেক মেয়র। সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল পাইকসা এলাকায় এ ঘটনা ঘটে।

সাবেক পৌর মেয়রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ভোরে আনুমানিক সাতজনের একটি দল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকদের জিম্মি করে। ডাকাতরা বাসার জিনিসপত্র ভেঙে নগদ ১ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তাদের এলোপাতাড়ি কোপে সাবেক মেয়র মারাত্মকভাবে আহত হন।

তাকে প্রতিবেশীরা উদ্ধার করে দ্রুত ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, র‌্যাব-১১ ও পলাশ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর