শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মেসিকে ব্যালন ডি’অর দিতেন না তিনি, দিতেন কাকে?

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

ব্যালন ডি’অর মানেই যেন বিতর্ক। একেকজনের পছন্দ একেক রকম। প্রায় প্রতিবারই এ নিয়ে শুরু হয় তর্কের। তাতে এবার যোগ দিয়েছেন ইউএফসির সাবেক রেসলাম হাবিব নুরমাগোমেডোভ। ‘দ্য ইগোল’ নামে পরিচিত হাবিব জানিয়েছেন নিজের পছন্দের কথা। 

এবার নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। তবে রুশ তারকা জানিয়েছেন, তিনি হলে মেসিকে তুলে দিতেন না ব্যালন ডি’অর। হাবিবের পছন্দ অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোও নন। বরং তার মতে গত তিন বছরের সেরা খেলোয়াড় রবার্ট লেভান্ডভস্কির হাতেই ব্যালন ডি’অর দিতেন হাবিব।

মিররকে তিনি বলেছেন, ‘আমি এটা লেভান্ডভস্কি অথবা বেনজেমাকে দিতাম। তাদের মধ্যে কেউ, হয়তো লেভান্ডভস্কি। আমার মনে হয় গত তিন বছর ধরে সে-ই পৃথিবীর সেরা খেলোয়াড়। আমরা যদি শুধু তার ফলের দিকেই দেখি। সে যা করেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। শেষ দুই বছরে ১২০-এর বেশি গোল করেছে ক্লাব ও জাতীয় দলের জন্য।’

গত কয়েক বছর ধরেই দারুণ পারফর্ম করছেন রবার্ট লেভান্ডভস্কি। এর মধ্যে গত মৌসুমে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ভালোভাবেই ছিলেন তিনি। কিন্তু করোনার কারণে দেওয়া হয়নি সেটি। হাবিব মনে করেন, গত কয়েক বছর ধরে লেভান্ডভস্কির মতো পারফর্ম করতে পারেননি কেউ।

তিনি বলেছেন, ‘এটা খুব দুর্দান্ত ব্যাপার। পুরো ফুটবল ইতিহাসেই আমার মনে পড়ছে না কয়েকজনের বাইরে খুব বেশি নাম বলা যাবে যারা দুই বছরে ১২০ গোল করেছে। লেভান্ডভস্কি এবারও ৬৫ গোল করেছে। এটা অনেক বেশি। ফুটবলের জন্য আমার মনে হয় এটা অনেক বেশি। সে ব্যালন ডি’অর প্রাপ্য ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর