শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কলকাতায় ‘চমক’ দেখাচ্ছেন বাংলাদেশের চমক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

করোনার এই ঊর্ধ্বমুখী চাপে যখন বলিউডের অনেক সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তখনই মুক্তি পেতে যাচ্ছে টলিউডের ‘বাবা ও বেবি’।

চলচ্চিত্রটির মুক্তি ৪ ফেব্রুয়ারি হলেও কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল এর গান। গানটি মুক্তির প্রথম সপ্তাহেই ভিউ ছাড়িয়েছে এক মিলিয়ন। গানটির সুরকার, সহকারী গীতিকার ও গায়ক বাংলাদেশের চমক হাসান। প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা, খুনসুটি সবটাই মিলে মিশে এই গানটিতে।

পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের ‘বাবা ও বেবি’ চলচ্চিত্রটি দিয়ে বড়পর্দায় প্রথবারের মত পা রাখলেন নায়িকা সোলাঙ্কি রায়। অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন ও অন্যান্যরা।

সিনেমাটি প্রযোজনা করছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সংস্থা উইন্ডোজ। আর সিনেমাটি লিখেছেন জিনিয়া সেন। সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। গানটি রিলিজ হওয়ার পর বেশ জনপ্রিয় হয়েছে নেটিজেনদের কাছে। ইউটিউবে এই গানের ভিউয়ার্স সংখ্যা যেন হু হু করে বাড়ছে। নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে মুক্তি পাবে এই ছবিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর