শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশি বংশোদ্ভূত নিহত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশি বংশোদ্ভূত একজন নিহত হয়েছেন। তার নাম শ্যন সরকার (২১)। পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। শুক্রবার (৭ জানুয়ারি) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২৪ বছর বয়সী বড় ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তকে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট।

জানা গেছে, সিরাজগঞ্জ জেলা সদরের আবদুস সালাম সরকার ৪৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। কিন্তু এখনও গ্রিন কার্ড পাননি তিনি। স্ত্রী এবং নিউইয়র্কে জন্ম নেওয়া তিন ছেলেকে নিয়ে ৪৪১৫-৭৪ স্ট্রিটে অবস্থিত অ্যাপার্টমেন্টে বসবাস করেন আবদুস সালাম।

প্রতিবেশীরা জানান, সালামের মেজো ছেলে শ্যন সরকার হাইস্কুল পাস করতে পারেননি, মাদকাসক্ত হয়ে পড়েছেন। মাঝে মধ্যেই তিনি মাতাল হয়ে বাসায় ফিরে মাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন। শুক্রবার বেলা ২টা ২০ মিনিটে শ্যন সরকারকে নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করেন বড় ছেলে। তা দেখে শ্যন সরকার এগিয়ে যান। তখন কিচেন থেকে ছুরি এনে শ্যন সরকারের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন বড় ভাই। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর