শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গোয়ায় নিভৃতে যশ-নুসরাতের প্রেম

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

নতুন বছরটি তারা শুরু করলেন ছুটি দিয়ে। অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরাত জাহান দম্পতি গিয়েছিলেন গোয়ায়। বেড়াতে গিয়ে নিজেদের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দুজনই।

গোয়ায় নিভৃতে ছুটি কাটিয়েছেন তারা। রেস্তোরাঁয় গিয়ে কাঁকড়া থেকে শুরু নানা ধরনের গোয়ানিজ ক্যুইজিন ট্রাই করেছেন। নুসরাত এবং যশ পোস্ট করেছেন তাদের একান্ত মুহূর্তের ছবিও।

যশের প্রোফাইলেও দেখা গেছে তাদের গোয়া ভ্রমণের নানা মুহূর্ত। গোয়ায় রওনা হওয়ার ঠিক আগে এয়ারপোর্টে একসঙ্গে ছবি ভাগ করে নেন যশ-নুসরাত। সেখানে তাদের পরনে ছিল কার্টুন প্রিন্টেড সোয়েট শার্ট।

তবে তাদের ছুটি কাটানোর একাধিক ছবি সামনে এলেও কোনো ছবিতেই দেখা মেলেনি ঈশানের।

বছর শেষ হওয়ার আগেই যশ দাশগুপ্তের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন নুসরাত। বর্ষবরণ উদযাপন সেখানেই করেছেন।

২০২১ সালজুড়ে বিতর্ক পিছু ছাড়েনি তাদের। তবে নিন্দুকদের পাত্তা কোনোদিনই দেন না নুসরাত জাহান। নতুন বছরকে বরণ করে নিতে সঙ্গী যশ দাশগুপ্তের হাত ধরে গোয়ায় উড়ে গিয়েছেন নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর