শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নারী কাউন্সিলরদের সনদ প্রদানের ক্ষমতা না থাকার বৈধতা চ্যালেঞ্জ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

সিটি করপোরেশনের কাউন্সিলরদের মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের সনদ প্রদানের ক্ষমতা না দেওয়ারও বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটির সংরক্ষিত আসনের তিন মহিলা কাউন্সিলরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

তিন আবেদনকারী হলেন; খালেদা আলম, সাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুল।

আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব একটি দাফতরিক আদেশ জারি করেন। সেখানে বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদান করার দায়িত্ব সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলী ও সুযোগ সুবিধা) বিধিমালা-২০১২ অনুচ্ছেদ নম্বর ৩(৩) অনুসারে সাধারণ কাউন্সিলরগণের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কউন্সিলরগণ কর্তৃক প্রদান করার আইন ও বিধিগত সুযোগ নেই।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুসারে সবার অধিকার সমান। কিন্তু সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে সনদ প্রদান না করতে আদেশ জারি করে করপোরেশন। তাই বিধিমালার ৩(৩) এবং সিটি করপোরেশনের দাফতরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আবেদনে বিধিমালার ৩(৩) কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ২৮ নভেম্বর সিটি করপোরেশনের দাফতরিক আদেশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না তা জনতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে আইন সচিব, এলজিআরডি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং সচিবকে বিবাদী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর