বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

চট্টগ্রাম নতুন করে করোনা আক্রান্ত ২৬০

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ২৬ শতাংশ।

বৃহস্পতিবার  (১৩ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার  (১২ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২২২জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২৬ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩৪ জনের মধ্যে লোহাগাড়ায় ৩, আনোয়ারায় ৪, চন্দনাইশে ৩, পটিয়া ১, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ৬, হাটহাজারীতে ৮, সীতাকুণ্ডে ৩, সন্দ্বীপে ২ ও মিরসরাই উপজেলার ২ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৮৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৫ হাজার ৩৫১ জন। বাকি ২৮ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর