শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশালে করোনা শনাক্ত বেড়ে ১১.৭৬ শতাংশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে ১১ দশমিক ৭৬ শতাংশের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও এই সময়ে কোনো রোগী মারা যাননি। তবে এই অঞ্চলে করোনার সংক্রমণ দিন দিন বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (১৪ জানুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান জানান, নতুন করে ২১ জন শনাক্তের মধ্য দিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ৬৭৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৬১৮ জন।

এর মধ্যে বরিশাল জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৭ জন। পটুয়াখালীতে নতুন একজন নিয়ে মোট ৬ হাজার ২৪৪ জন, ভোলায় নতুন শনাক্ত ২ জন নিয়ে মোট ৬ হাজার ৮৭৩ জন, পিরোজপুরে নতুন করে কেউ শনাক্ত না হওয়ায় মোট ৫ হাজার ৩১০ জন, বরগুনায়ও নতুন শনাক্ত না হলেও মোট শনাক্ত ৩ হাজার ৯৬৬ জন এবং ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৬ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চারজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০২ জনের নমুনা সংগ্রহ করে ১২ জনের পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ শনাক্তের হার ১১.৭৬ শতাংশ যা এই বছরের সর্বোচ্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর