শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

খুলনাজুড়ে এক দিনে ৮১ জনের করোনা শনাক্ত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

খুলনা বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের। এর আগে বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছিল ৫৪ জনের। ২৪ ঘণ্টার ব্যবধানে ২৭ জনের বেশি শনাক্ত হয়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, নতুন বছরের শুরুতেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি মাসের প্রথম দিন করোনায় আক্রান্ত নতুন রোগী ছিল মাত্র পাঁচজন। শুক্রবার (১৪ জানুয়ারি) সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে।

খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। এর মধ্যে আইসিইউতে একজন এবং ইয়েলো জোনে ৮ জন রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে খুমেকের পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১২২ জন খুলনা মহানগরী ও জেলার। সব মিলিয়ে ৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৬ জন, সাতক্ষীরা ও যশোরের একজন করে শনাক্ত হয়েছে।

শুক্রবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ সাক্ষরিত এক প্রতিবেদন থেকে জানা যায়, খুলনা বিভাগের করোনা শনাক্তের সংখ্যা ৮১ জন। এর মধ্যে সীমান্তবর্তী জেলা যশোরেই ২৫ জন শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ১৮ জন, ঝিনাইদহে ১৫ ও খুলনায় ১৩ জন শনাক্ত হয়। এছাড়া নড়াইলে ৭ জন, মাগুরায় দুইজন ও সাতক্ষীরায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৩ হাজার ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫৭ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ১৯৫ জন।

শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৮ হাজার ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৬১ জন। করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮০৯ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর