শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

করোনা আক্রান্ত ফারিয়া, যা বললেন সবার উদ্দেশ্যে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) ফেসবুকে পোস্ট করে তিনি নিজেই খবরটি জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘পজিটিভ। আমার জন্য দোয়া করবেন। সবাই জনসমাগমে যাওয়া বন্ধ করুন, মাস্ক পরুন। আমার মতো বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবেন না। যদি ভাবেন, আপনি করোনার চেয়েও বেশি শক্তিশালী তাহলে শেষ। প্লিজ, দরকর ছাড়া কেউ বের হবেন না। বিয়ের সিজন বুঝলাম কিন্তু বিয়ে খেতে গিয়ে মরবেন না।’

এই অভিনেত্রী আরও লেখেন, ‘আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার মতো কেউ ভয় পাবেন না, এটা আমার অনুরোধ। করোনার এই ভ্যারিয়েন্ট খুব বেশি দ্রুত ছড়াচ্ছে। তাই নিজের পরিবার, সন্তানদের কথা ভেবেও নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন।’

কিছুদিন আগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিয়ের আয়োজন করেছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ওই আয়োজনে অংশ নিয়ে শোবিজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। ফারিয়া শাহরিনও সেখানে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সবশেষ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। তার অভিনীত ‘অন্তরা’ চরিত্রটি লুফে নেয় দর্শক। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সিজন ফোরেও ফারিয়া শাহরিন থাকছেন বলে জানা গেছে। যার প্রচার শুরু হবে শিগগিরই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর