মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইফতার ও দোয়া মাহফিল ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান শ্রীনগরে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় মুন্সীগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ শেরপুরে আবাদি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন তাড়াশ পৌরসভার অবকাঠামো উন্নয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে

ভোটারদের উপস্থিতিতে সন্তুষ্ট রিটার্নিং অফিসার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট দিচ্ছেন ভোটাররা। রোববার সকাল ৮টা থেকে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ঢাকা পোস্টকে বলেন, ভোটের পরিবেশ সবকিছু বিবেচনা করে ভালোই বলা চলে। সকালে প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে- জানতে চাইলে মাহফুজা আক্তার বলেন, কত শতাংশ ভোট পড়েছে তা এই মুহূর্তে আমরা বলতে পারব না। কারণ এটির এখন গড় হিসাব করা হয়নি। ১, ২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি কেন্দ্র আমিসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে, ভোটারদের সমাগম বাড়ছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোটদানের গতি সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। দেওভোগ এলাকায় শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন ২ হাজার ৪৯ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেখানে পাঁচটি কক্ষে সব মিলিয়ে ভোট পড়েছে ২০ শতাংশ।

ভোটদানের পরিস্থিতির বিষয়ে সেখানে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আবু খালেদ মোহাম্মদ রায়হান ঢাকা পোস্টকে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ভোটদানে গতি বাড়ছে, ভোটারদের উপস্থিতিও বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর