মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ পাঁচ সাংবাদিককে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও উপ–প্রেস সচিব পদে নিয়োগ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইফতার ও দোয়া মাহফিল ঢাকা পলিটেকনিকে সংঘর্ষ: ২৮ জনের নাম উল্লেখ করে ছাত্রদলের মামলা ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার নবীনগরে রমজানের বাজার মনিটরিংয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান শ্রীনগরে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় মুন্সীগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ শেরপুরে আবাদি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন তাড়াশ পৌরসভার অবকাঠামো উন্নয়নের কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে

ভারতে দৈনিক সংক্রমণ প্রায় পৌনে ৩ লাখ, মৃত্যু ৩ শতাধিক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই সংখ্যা প্রায় পৌনে তিন লাখে পৌঁছেছে। দৈনিক প্রাণহানিও রয়েছে তিনশোর ওপরেই। এছাড়া করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগী ও শনাক্তের হার। রোববার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ৭১ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা শনিবারের তুলনায় ২ হাজার ৩৬৯ জন বেশি। দেশটিতে মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৮ শতাংশ। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৪ জন। এই নিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৬৬ জনে। অন্যদিকে ভারতে এখন পর্যন্ত ৭ হাজার ৭৪৩ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যেই দেশটির ২৮টি রাজ্যে শনাক্ত হয়েছে ওমিক্রনের সংক্রমণ।

এই পরিস্থিতিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ভারতে সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন। যা শনিবারের তুলনায় প্রায় ১ লাখ ৩২ হাজার বেশি। এই সংখ্যাটি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভীতির সৃষ্টি করেছে।

ভারতে এই মুহূর্তে করোনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার বর্তমানে ১৩ দশমিক ৬৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর