শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পরীমণি, জানালেন কারণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে এখন সরগরম চলচ্চিত্রাঙ্গন। প্রতিদিনই সেখানে জড়ো হচ্ছেন শিল্পী-সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।

গত ১২ জানুয়ারি চূড়ান্ত হয়েছে এই নির্বাচনের দুটি প্যানেল। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন গত দুই মেয়াদে দায়িত্বে থাকা মিশা সওদাগর ও জায়েদ খান।

এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে লড়ার করার কথা ছিল ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির। এই প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা তার। কিন্তু হঠাৎ আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই নায়িকা।

পরীমণি বলেন, ‘সবাই জানেন আমি মা হচ্ছি। আমার শারীরিক অবস্থা ভালো না। গতকাল রাত পর্যন্ত আমি শুটিং করেছি। ডাক্তার আমাকে পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অনাগত সন্তানের কথা ভেবে আমি কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

পরী আরও জানান, শরীরের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যে ভারতে যাওয়ারও পরিকল্পনা করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর