শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৭৪২

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

গত কয়েকদিন ধরেই চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন করে আরও ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ।

সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (১৬ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৫০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৪৫ জনের মধ্যে লোহাগাড়ায় ৪, সাতকানিয়ায় ১১, বাঁশখালীতে ২, আনোয়ারায় ৫, চন্দনাইশে ১১, পটিয়াতে ২৬, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ২০, কর্ণফুলীতে ১, রাউজানে ১৫, হাটহাজারীতে ১১, ফটিকছড়িতে ১২, মিরসরাইয়ে ৩, সন্দ্বীপে ৩ ও সীতাকুণ্ড উপজেলার ১৩ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৭১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৬ হাজার ৭৯১ জন। বাকি ২৮ হাজার ৯২৮ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর