শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বড় হারে ব্যাটসম্যানদের দুষছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

বিশ্বচ্যাম্পিয়নের তকমা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে যুব টাইগাররা। এ ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলছেন অধিনায়ক রাকিবুল হাসান।

ম্যাচের পর রাকিবুল বললেন, ‘আমাদের ব্যাটিং নিয়ে বসতে হবে, ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারব। শেষ দিকে কিছু ব্যাটসম্যান ভালো ব্যাট করেছে। আমাদের মূল ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারলে অনেক ভালো করতে পারব।’

যোগ করেন রাকিবুল, ‘বোলিং আমরা ভালোই করেছি, উইকেট থেকে সহায়তা পেয়েছি। তাই বোলিং ও ফিল্ডিং ইউনিট নিয়ে আমি খুশি। আমাদের ব্যাটিংয়ে নজর দিতে হবে এবং উন্নতি করতে হবে।’

ম্যাচে স্কোর বোর্ডে ৯৭ রান তুলতেই গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ইনিংস। যেখানে শেষ জুটিতেই এসেছে ৪৬ রান। টপ অর্ডারের সঙ্গে ব্যর্থ মিডল অর্ডার। শুরুতে ৮ রানেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই হারের ফলে পরের পর্বের রাস্তা বেশ কঠিন হয়ে গেল রাকিবুলদের জন্য।

রাকিবুল বলেন, ‘আরও দুটি ম্যাচ আছে, আমাদের দুটি ম্যাচই জিতে পরের পর্বে কোয়ালিফাই করতে হবে। আর এজন্য আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর