শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। টানা চার কর্মদিবস পুঁজিবাজারে সূচক বাড়ল। গত বুধবার সূচকের পতন হয়েছিল। তারপর বৃহস্পতি, রোব, সোম ও মঙ্গলবার সূচক বাড়ল।   

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার আর্থিক খাত, ওষুদ, খাদ্য ও আনুষাঙ্গিক এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম বৃদ্ধির মধ দিয়ে দিনের লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল লেনদেনের প্রথম এক ঘণ্টা পর্যন্ত। এরপর থেকে শুরু হয় বিমা খাতের শেয়ার বিক্রির চাপ। শুরু হয় সূচকের ওঠানামা। এভাবে লেনদেন হয় দুপুর একটা পর্যন্ত। শেষ দেড় ঘণ্টায় বিমা কোম্পানির পাশাপাশি গ্রামীণফোন, রবি আজিয়াটাসহ বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম কমায় সূচকের পতন হয়েছে। তবে দিনশেষে নামমাত্র সূচক বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার  ৩৭৮টি প্রতিষ্ঠানের ৩৬ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ২৭৬টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৪৬টির; অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

এদিন ডিএসইর প্রধান সূচক দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক কমেছে ৯ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭১২ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার। এরপর ছিল, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, জিপিএইচ ইস্পাত, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, পাওয়ার গ্রিড, জিএসপি ফাইন্যান্স, ফরচুন সুজ ,আর একে সিরামিক এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০টির; অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫০ লাখ ১০ হাজার ১৬১ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫ কোটি ২১ লাখ ৭১ হাজার ৭৪১২ টাকার শেয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর