শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাংবাদিক হাবীবুর রহমানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ খলিফা বলেন, হাবীবুর রহমানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা মরদেহ তার চাচা আবু তাহেরের কাছে হস্তান্তর করেছি।

সাংবাদিক হাবীবুর রহমানের চাচা আবু তাহের বলেন, আমার ভাতিজার মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। এখন গোসল চলছে। গোসল শেষে মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নেওয়া হবে। সেখানে প্রথম জানাজা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তার কর্মস্থল সময়ের আলো অফিসে নেওয়া হবে।  জানাজা শেষে গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নেওয়া হবে মরদেহ।

সাংবাদিক হাবীবুর রহমান মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সময়ের আলোতে যোগদানের আগে বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর