শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আব্দুল্যাহ আল আমীন এর পিএইচডি ডিগ্রি অর্জন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

সিরাজুল ইসলাম খাঁন (রিপন): আব্দুল্যাহ  আল আমীন ইসলামী বিশ্ববিদ্যালয়, কষ্টিয়া এর আল—কুর’আন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পি.এইচ.ডি(ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন। গত ০৭ ফেব্রুয়ারি, ২০২২ইং তারিখে অনুষ্ঠিত বিশ্ব বিদ্যালয়ের ২৫৪তম সিন্ডিকেট সভা ও ২৩ জানুয়ারি, ২০২২ইং তারিখে অনুষ্ঠিত ১২২তম একাডেমিক সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ ডিগ্রী প্রদান করা হয়। ‘‘আল—কুর’আনের আলোকে রাসুল(স.) এর শিক্ষাদান পদ্ধতি; একটি পর্যালোচনা (Teaching Methodology of Prophet Muhammad(sm) in the Light of Al-Quran:An Analysis শীর্ষক তার অভিসন্দর্ভের তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর আল—কুর’আন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহ ইয়ার রহমান। ইতোপূর্বে তিনি একই বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তার ও এমফিল ডিগ্রি অর্জন করেন।
ড. আব্দুল্যাহ আল আমীন নিজ গ্রামের গাবুরা দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এবং সাতক্ষীরা সদর উপজেলার আঁগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম, ফাযিল, ও কামিলে জেলার মধ্যে সবোর্চ্চ নম্বর পেয়ে কৃতিত্বের সহিত পাশ করেন। তিনি শিক্ষা জীবনের সকল স্তরে প্রথম শ্রেণি অর্জন করেন। ভবিষ্যতে তিনি শিক্ষা বিষয়ক আরো গবেষণা করতে আগ্রহী।
আব্দুল্যাহ আল আমীন বর্তমনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার, ডুমুরিয়া গ্রামের, মাওলানা আবুল হোসেন ও মোসাঃ মর্জিনা খানম এর জ্যেষ্ঠ পুত্র। তিনি তার সম্মানিত সুপারভাইজার, শিক্ষকবৃন্দ, ব্যাংক কর্তৃপক্ষ, সহকর্মী,পরিবার, শুভাকাঙ্খী ও দেশবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর