মোঃ রফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধিঃ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন গাজীপুর মহানগরের গাছা থানা কমিাটর উদ্যোগে সোমবার দুপুরে টঙ্গীর বনমালা রোডের রসুলবাগ এলাকার দারুস সুন্নাহ রাহমানিয়া মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের ক্রাইম ইন্চার্জ মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টিটু কান্তিকর। শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশনের গাছা থানা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মানবকন্ঠের গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভূইয়া,নয়া দিগন্তের গাজীপুর মহানগর সংবাদদাতা শেখ আজিজুল হক, যুগান্তর গাছা প্রতিনিধি এমআর নাসির, আইন বার্তার গাজীপুর প্রতিনিধি হাজী মুসা, এশিয়ান টেলিভিশন অনুসন্ধান টিম রিপোর্টার মো. শাকিল প্রমূখ।
আলোচনা ও দোয়া শেষে মাদ্রাসার প্রায় দেড় শতাধিক এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি এনামুল হাসান সাইদ।