শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দানবীয় সরকারকে সরাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে হলে, ভয়াবহ এই দানবীয় সরকারকে সরাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, সরকার নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে। আওয়ামী লীগ সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে চায়। এই নির্বাচন নির্বাচন খেলা খেলে ফের আগামী জাতীয় নির্বাচনী বৈতরণী পার হতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রমিক দল এ কর্মসূচি পালন করে।

 

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এখন ঢোল বাজাচ্ছে। আবার সেই ঢোল। আবারও সেই একই খেলা করে তারা ক্ষমতা ধরে রাখতে চায়।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। কারণ তারা প্রতিবাদ করেছে। আজকে এই মিথ্যা মামলা দিয়ে আবারও তারা শুরু করেছে নতুন খেলা।

‘দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিএনপির কারসাজি আছে’-তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, যা কিছু ঘটে তার পেছনে নাকি বিএনপি। বিএনপি যদি সব কিছু ঘটাতে পারে, তাহলে তোমরা ক্ষমতায় আছো কেনো? ক্ষমতা ছেড়ে দাও। বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দাও। দেখো, আমরা দেশ চালাতে পারি কি না।

মির্জা ফখরুল বলেন, আজকে মানুষের ন্যূনতম প্রয়োজনীয় জিনিস গুলোর দাম আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। কি দুর্ভাগ্য আমাদের, এই আওয়ামী লীগের সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ তারা আজকে আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনার কোনো সুযোগ সৃষ্টি করতে দিতে পারছে না।

দেশব্যাপী ডায়রিয়ার প্রকোপের কথা উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, কেন আসছে এতো রোগী? কারণ এ ঢাকা শহরের সব ট্যাপের পানি দূষিত। লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দিয়ে বোঝাই। ফলে প্রতিদিন দেড় হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর