শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

বিশ্বে বাংলাদেশ বিমানের পরিচিতি বেড়েছে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২
অনলাইন ডেস্ক : ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট পরিচালনায় বিশ্বে বাংলাদেশ বিমানের পরিচিতি বেড়েছে।
পাশাপাশি দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল।
তিনি বলেন, ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইটে খরচ বেশি হলেও এই ফ্লাইটের কারণে বিশ্বে বিমানের অবস্থান দ্বিতীয় সারিতে উন্নীত হয়েছে।
কানাডার শর্ত অনুযায়ী, ফ্লাইট পরিচালনায় সক্ষম হয়েছে বিমান।
আগামী জুন থেকে ঢাকা-টরন্টো নিয়মিত বিমানের ফ্লাইট শুরু হবে।

সরাসরি এই ফ্লাইটের বিষয়ে সিইও আরও জানান, ঢাকা-টরন্টো ফ্লাইট পরিচালনায় শুধু ফুয়েল (তেল) নেওয়ার জন্য মাঝপথে কোনো একটি দেশে অবতরণ করবে বিমান। ফুয়েল নিয়ে সেখান থেকে সরাসরি গন্তব্যে পৌঁছবে ফ্লাইটটি।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমানের কয়েকজন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নতুন নতুন রুটে বিমানের ফ্লাইট বাড়ছে।
আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে। এরই মধ্যে বিদেশি একটি পর্যবেক্ষক টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে।
এ ছাড়া নারিতা, মালে, সিডনি, চেন্নাই ও কলম্বো রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বিমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর