শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ইউক্রেনের রেলস্টেশনে হামলা: নিহত ৫৭

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
অনলাইন ডেস্ক:

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

এদিকে আঞ্চলিক গভর্নরের বরাতে বিবিসি জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি রেলস্টেশনে হামলায় এ পর্যন্ত ৫৭ জন নিহত হয়েছেন।
খবরে বলা হয়, ক্রামাতোর্স্ক শহরের রেল স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫৭ হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, এ হামলায় আরও ১০৯ জন আহত হয়েছেন।

তিনি বলেন, যাদের আঘাত গুরুতর নয় তাদের চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে নিরাপদ অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এমন সময় এ রেলস্টেশনে হামলার ঘটনা ঘটে যখন হাজারো নারী ও শিশু পশ্চিমাঞ্চলের তুলনামূলক নিরাপদ এলাকায় যাওয়ার অপেক্ষায় ছিল।

প্রসঙ্গত, রাশিয়া এ হামলার দায় অস্বীকার করেছে। উল্টো মস্কোর দাবি, এ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর