মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

তিন পেনাল্টির ম্যাচে বার্সার নাটকীয় জয়

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
অনলাইন ডেস্ক: স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে লেভান্তের মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। লেভান্তের হয়ে গোল করেছেন মোরালেস ও মেরেলো। বার্সেলোনার তিন গোল অবামেয়াং, পেদরি ও লুক ডি ইয়ংয়ের।

এদিন শুরু থেকেই বার্সেলোনার উপর চড়াও হয়ে খেলে লেভান্তে। সুযোগ তৈরি করে বেশ কয়েকবার। তবে ৫২ মিনিটে নিজেদের বক্সে ভুল করে বসেন দানি আলভেস, লেভান্তের হাভিয়ের সনকে ফেলে দেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লেভান্তেকে এগিয়ে নেন মোরালেস। চার মিনিট বাদে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে লেভান্তে। আবারও পেনাল্টি আদায় করে নিলেও স্বাগতিকদের ব্যবধান বাড়াতে পারেনি রোজার। তার নেওয়া শট ঝাঁপিয়ে রক্ষা করেন স্টেগান।
লেভান্তের ভুলের সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়ে ম্যাচে সমতা টানে বার্সেলোনা। ৫৯ মিনিটে দেম্বেলের ক্রসে হেডে জাল খুঁজে নেন অবামেয়াং। ৬৩ মিনিটে পেদরির গোলে লিড নেয় বার্সেলোনা। গাবির বাড়ানো পাসে বক্সের ভেতর থেকে নিচু করে নেওয়া শটে দুরের পোস্টে বল জড়ান এই তরুণ ফুটবলার।

৮৩ মিনিটে পেনাল্টি গোলে সমতায় ফেরে লেভান্তে। সফল স্পট কিকে ম্যাচ জমিয়ে তুলেন মেলেরো। কিন্তু তখনো ছিল নাটকীয়তার বাকি। নব্বই মিনিট শেষে যোগ করা দুই মিনিটে বার্সেলোনা পেয়ে যায় জয়সূচক গোল। দেভিদ আলবার ক্রসে বক্সের ভেতর থেকে হেডে দারুণ গোল করেন ডাচ ফরোয়ার্ড লুক ডি ইয়ং। গোলের পর উল্লাসে মাতে বার্সেলোনার ডাগ আউট।

৩০ ম্যাচে ১৭ জয়, নয় ড্র ও চার হারে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল বার্সেলোনা। ৩১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে লেভান্তে। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে সেভিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর