বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বিনোদন প্রতিনিধি:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। দাম্পত্যের চার মাস অতিবাহিত হতেই ক্যাটরিনা অন্তঃসত্ত্বা কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

নায়িকারা ঢিলেঢালা পোশাক পরলেই রেহাই নেই। সঙ্গে সঙ্গে আগাম মাতৃত্বের সুখবরের অপেক্ষায় থাকেন ভক্তরা। অন্তঃসত্ত্বা হওয়ার অনেক আগে থেকেই সোনম কাপুরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। ঢিলেঢালা পোশাকের জন্যই। এবার সেই প্রশ্নের কেন্দ্রে ক্যাটরিনা কাইফ। ভক্তদের মনে কৌতূহল, ক্যাট কি মা হবেন?
ভিকি কৌশলের সঙ্গে চার মাসের দাম্পত্যের বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন বলিউডের এই নায়িকা। বিয়ের পরে তারা যে সমুদ্র-ভ্রমণে গিয়েছিলেন, তার ঝলক মেলে তারকা দম্পতির ইনস্টাগ্রামে। তাদের প্রেমে যেন টিনসেল নগরী লাল রঙে সেজে উঠেছে। তবে কি এবার দুই থেকে তিন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘ভিক্যাট’?

শুটিং সেরে মুম্বাইয়ে ফিরেছেন ক্যাটরিনা। সোমবার মুম্বাই বিমানবন্দরে তার দেখা মেলে গোলাপি পোশাকে। ছবি এবং ভিডিও তোলেন পাপারাৎজিরা। গোলাপি ঢিলেঢালা জামা দেখেই ভর্তি হয়ে উঠেছে ভিডিওর মন্তব্য বাক্স। একাধিক অনুরাগী জানতে চান, ‘ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?’ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘ক্যাটরিনা কি মা হবেন নাকি এমনই ঢিলেঢালা জামা পরেছেন? যা-ই হোক, সুন্দর দেখাচ্ছে ক্যাটকে।’ কেউ আবার জোর দিয়েই বলছেন যে ভিকি এবং ক্যাটরিনা তাদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর