মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে জহরত আদিব পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের

কমলনগরে মেঘনার তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজ দ্রুত শুরুর দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন 

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
মিজানুর রহমান সোহেল বাংগালী,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনার তীর রক্ষা বাঁধের নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া বাজার এলাকায় ” নদী ভাঙনে অসহায় মানুষ ” এ ব্যানারে স্থানীয় লোকজন এ মানববন্ধনের আয়োজন করেন।এ সময় বর্ষার আগেই রামগতি-কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে দুই উপজেলাকে ভাঙনের হাত থেকে রক্ষার দাবি জানানো হয়েছে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মাস্টার,সাংবাদিক সাজ্জাদুর রহমান,মোস্তাফিজ হাওলাদার, জাহাঙ্গীর তালুকদার,আবু সিদ্দিক, সিরাজুল ইসলাম ও রাকিব হোসেন লোটাস প্রমুখ। মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সেনাবাহিনীর মাধ্যমে নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের দাবি থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধন হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুই করছে না। শুষ্ক মৌসুমে নদী ভাঙন অব্যাহত ছিল। সামনে বর্ষা। নির্মাণকাজ দ্রুত বাস্তবায়ন না হলে ভাঙনে কমলনগর উপজেলা দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের জুনে একনেকের সভায় রামগতি-কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পেের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৯ জানুয়ারিতে কমলনগরের সাহেবেরহাট ইউনিয়নের মেঘনানদী এলাকায় বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। কিন্তু উদ্বোধন ছাড়া এখনো কোনো কাজ শুরু হয়নি।এই নিয়ে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে প্রচন্ড ক্ষোভ। তারা দ্রুত মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর