শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কমলনগরে ইউএনওর প্রচেষ্টায় যানজট মুক্ত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
মিজানুর রহমান সোহেল বাংগালী লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট বাজারের যানজট নিরসনে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। গত বুধবার ফজুমিয়ারহাট বাজারে এসে স্থানীয় লোকজনের সাথে আলোচনার মাধ্যমে যানজট নিরসনে লোক নিয়োগ করে দেন। নিয়োগকৃতদের পাশাপাশি বাজারের ব্যবসায়ী,সচেতন মহল থেকে শুরু করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফজুমিয়ারহাটের যানজট নিরসনে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তিনি। এতে এই বাজারটি বর্তমানে মোটামুটি যানজট মুক্ত হয়েছে।
সূত্র জানায়,তীব্র যানজটের কবলে পড়া উপজেলার জনবহুল ও ব্যস্ততম বাজার ফজুমিয়ারহাট রয়েছে নানা অব্যবস্থাপনায়। এই বাজারে যানবাহন চলাচলে অনিয়মের পাশাপাশি সড়কের চারপাশে রিকশা অটোরিকশা ও সিএনজি দাড়িয়ে এই সমস্যার সৃষ্টি করা হয়।এই নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে এসে যানজট নিরসনে এই উদ্যোগ গ্রহন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন,জনগুরুত্বপূর্ণ এই ফজুমিয়ারহাটের যানজট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন। এখন থেকে সম্মিলিতভাবে কাজ করা হবে। নির্ধারিত সিএনজি স্ট্যান্ড না থাকায় বাজারের সড়কে দু’পাশে সিএনজি অটোরিকশা সারিবদ্ধ রাখায় এই যানজট সৃষ্টি হয়েছে। এখন থেকে আর চৌরাস্তা মোড়ে কোন গাড়ী দাঁড়াতে পারবেনা। এলাকার লোকজনের সাথে আলোচনার মাধ্যমে আমরা যানজট নিরসনে লোক নিয়োগ করে দিয়েছি। আশাকরি এখন আর যানজট হবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর