শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

তৃতীয় সাবমেরিন ক্যাবলে খরচ বাড়ছে ১৭৭ কোটি টাকা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

অর্থনৈতিক ডেস্ক:  তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রজেক্ট সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এতে তৃতীয় সাবমেরিন ক্যাবল চালু করতে আরও প্রায় ১৭৭ কোটি টাকা খরচ বাড়বে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির পরিচালনা পর্ষদের নেওয়া এমন সিদ্ধান্তের কথা সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ইন্টারনেট ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে তৃতীয় সাবমেরিন ক্যাবলের বাস্তবায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়। বহুল প্রত্যাশিত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সি-মি-উই-৬ কনসোর্টিয়ামের সঙ্গে কনস্ট্রাকশন অ্যান্ড মেইটেনেন্স অ্যাগ্রিমেন্ট এবং কনসোর্টিয়ামের সরবরাহকারীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় গত বছরের ২৩ সেপ্টেম্বর। ২০২৪ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবলটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রথমে তৃতীয় সাবমেরিন ক্যাবলের জন্য খরচ ধরা হয় ৬৯৩ কোটি ১৭ লাখ টাকা। এখন প্রকল্পটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়ায় খরচ নির্ধারণ করা হয়েছে ৮৭০ কোটি টাকা। অর্থাৎ তৃতীয় সাবমেরিন ক্যাবলের খরচ বেড়েছে ১৭৬ কোটি ৮৩ লাখ টাকা।

তৃতীয় সাবমেরিন ক্যাবল সম্প্রসারণের ফলে ব্যান্ডউইথের সক্ষমতা বেড়ে হবে ১৩ হাজার ২০০ জিবিপিএস। প্রথমে এই সক্ষমতা নির্ধারণ করা হয় ৬ হাজার ৬০০ জিবিপিএস। অর্থাৎ সম্প্রসারণের ফলে তৃতীয় সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ সক্ষমতা বেড়ে দ্বিগুণ হবে।

সি-মি-উই-৬ কনসোর্টিয়ামে যোগদানকারী ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—সিংটেল সিঙ্গাপুর, বিএসসিসিএল বাংলাদেশ, টেলিকম মালয়েশিয়া, এসএলটি শ্রীলংকা, ধিরাগু মালদ্বীপ, এনআইটুআই ভারত, টিডব্লিউএ পাকিস্তান, জিবতি টেলিকম, জিবতি, মবিলিঙ্ক-সৌদি আরব, চায়না মোবাইল ইন্টারন্যাশনাল, চায়না টেলিকম গ্লোবাল লিমিটেড চায়না, ইউনিকম চায়না, মাইক্রোসফট যুক্তরাষ্ট্র, টেলিকম ইজিপ্ট মিশর এবং অরেঞ্জ ফ্রান্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর