শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে জহরত আদিব পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ

ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩২

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল সিন্ডিকেট চক্রের মূলহোতাসহ ৩২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, সোমবার (২৫ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল সিন্ডিকেট চক্রের মূলহোতাসহ ৩২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মোবাইল, ট্যাব ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা হয় মোবাইলের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদি। এসব সরঞ্জামাদি দিয়ে তারা মুহূর্তেই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করতেন।

এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর