শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

তরিকুল ইসলাম (অনিক)
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি-

সারাদেশের মতোই অকটেন ও পেট্রোলের তীব্র সংকটে ধুঁকছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা। মধ্যপ্রাচ্যে চলমান ইজরায়েল-আমেরিকা-ইরান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে সারাদেশে অকটেন ও পেট্রোলের সংকট চরম আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে নবীনগর উপজেলাতেও।

সরেজমিনে উপজেলার বিভিন্ন অকটেন ও পেট্রোল বিক্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, অধিকাংশ দোকান ও ডিপোতে পর্যাপ্ত জ্বালানি তেল নেই। অনেক দোকানদার খোলামেলা বিক্রি না করে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন। ফলে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় জ্বালানি না থাকার কথা বলা হলেও রাতের আঁধারে বাড়তি দামে অকটেন ও পেট্রোল বিক্রি করা হচ্ছে। এতে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাইক আরোহী বলেন, “ন্যায্য দামে আমরা অকটেন বা পেট্রোল পাচ্ছি না। কিন্তু রাতের বেলায় বাড়তি টাকা দিলেই কিছু দোকানে তা পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে।”

অকটেন ও পেট্রোল সরবরাহকারীদের কাছে জানতে চাইলে তারা জানান, “বর্তমানে নবীনগরে পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ নেই। তবে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি মজুত করে রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি করছে—এমন অভিযোগ আমরাও শুনেছি”

  • এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর